Hormuz | ভারতে বাড়তে পারে জ্বালানি সংকট, এবার হরমুজ প্রণালী অবরোধ করলো মার্কিন নৌবাহিনী!

Wednesday, April 15 2026, 3:56 am
Hormuz | ভারতে বাড়তে পারে জ্বালানি সংকট, এবার হরমুজ প্রণালী অবরোধ করলো মার্কিন নৌবাহিনী!
highlightKey Highlights

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা মত এবার হরমুজ প্রণালী অবরোধ করলো মার্কিন নৌবাহিনী।


হরমুজ প্রণালীরমাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হয়। তবে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধ লাগতেই এই গুরুত্বপূর্ণ প্রণালী বন্ধ করে দেয় ইরান। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা মত এবার হরমুজ প্রণালী অবরোধ করলো মার্কিন নৌবাহিনী। এই ঘটনায় বিপদে পড়তে চলেছে ভারত সহ একাধিক দেশ। কারণ, ইরানের বন্দর যদি আমেরিকা অবরোধ করে রাখে, তাহলে সংযুক্ত আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলির জাহাজকেও ইরান নিরাপদে হরমুজ অতিক্রম করতে দেবে না বলে আশঙ্কা করা হচ্ছে। এর জেরে ভারতে বাড়তে পারে জ্বালানি সংকট। এই আবহে নতুন করে অশান্তি ছড়াতে পারে পশ্চিম এশিয়ায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File