FSSAI | ছ’মাসের কম বয়সি শিশুদের খাবারে চিনি মেশানো বন্ধ, প্রস্তাব FSSAI-এর!
Sunday, October 18 2026, 12:10 pm

Key Highlightsছ’মাসের কম বয়সি শিশুদের খাবারে সুক্রোজ ও ফ্রুক্টোজ যোগ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ (FSSAI)।
ছ’মাসের কম বয়সি শিশুদের খাবারে সুক্রোজ ও ফ্রুক্টোজ যোগ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ (FSSAI)। গত ১৬ অক্টোবর এই সংক্রান্ত একটি খসড়া সংশোধনী প্রকাশ করা হয়েছে। FSSAI-এর প্রস্তাব অনুযায়ী, ২০২০ সালের নিয়মে সংশোধন এনে ছ’মাস পর্যন্ত বয়সের শিশুদের খাবারে আলাদা করে কোনও শর্করা বা চিনি মেশানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। সুক্রোজ সাধারণত সাধারণ চিনিতে এবং ফ্রুক্টোজ ফলে থাকে। বর্তমানে এটি একটি খসড়া প্রস্তাব হওয়ায়, এই বিষয়ে সংশ্লিষ্ট মহলের মতামত ও পরামর্শ নেওয়া হচ্ছে। মতামতগুলি পর্যালোচনা করে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জন্মের পর প্রথম ছ’মাস শিশুদের জন্য শুধুমাত্র মায়ের দুধই আদর্শ ও পুষ্টিকর।
- Related topics -
- দেশ
- ভারত
- খাদ্য সুরক্ষা
- খাদ্য দপ্তর
- খাদ্য
- খাদ্যগুণ
- এফএসএসএআই


