FSSAI | নিম্মমানের উপকরণ! এভারেস্টের হিং-সহ একাধিক মশলা নিষিদ্ধ করলো FSSAI
Saturday, August 29 2026, 4:51 pm

Key Highlightsগুণগতমানের পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় এবার জনপ্রিয় মশলা প্রস্তুতকারী সংস্থা এভারেস্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ।
গুণগতমানের পরীক্ষায় অনুত্তীর্ণ এভারেস্ট ফুড প্রোডাক্টস এবং লালজি গোধু দ্বারা উৎপাদিত হিং। এফএসএসআই সূত্রে খবর, এভারেস্টের হিং পাউডারে প্রয়োজনের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ কম কাঁচা হিং ব্যবহার করা হয়েছে, যা নিয়মবিরুদ্ধ। লালজি গোধু-র কাঁচা হিং-এ ১৫ থেকে ৩২ শতাংশ স্টার্চ মিলেছে। অথচ নিয়ম অনুযায়ী স্টার্চ সর্বোচ্চ থাকা উচিত ১ শতাংশ। এভারেস্টের এগ কারি মশলা, চিকেন মশলা এবং গরম মসলার ওপরেও নজর রয়েছে FSSAI-এর।


