Raghuram Rajan | মার্কিন ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত হলেন প্রাক্তন RBI গভর্নর রঘুরাম রাজন!
Thursday, July 16 2026, 12:04 pm

Key Highlightsমার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের বড়সড় সংস্কার কর্মসূচিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ভারতের প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক (RBI) গভর্নর রঘুরাম রাজন।
মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের বড়সড় সংস্কার কর্মসূচিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ভারতের প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক (RBI) গভর্নর রঘুরাম রাজন। জানা গিয়েছে, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতির পর মুদ্রানীতি এবং ফেডের কার্যপ্রণালী নতুন করে পর্যালোচনার লক্ষ্যে পাঁচটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে ফেড। ফেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া কেভিন ওয়ার্শ এই পাঁচটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেন। সেই কমিটিগুলির একটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে রঘুরাম রাজনকে। উল্লেখ্য, তাঁর সঙ্গে আরও দুই ভারতীয় বংশোদ্ভূত বিশেষজ্ঞ—হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ রাজ চেট্টি এবং মাইক্রোসফটের শীর্ষ কর্তা আশা শর্মাকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।


