Indranil Sen | সিজিও কমপ্লেক্স থেকে বেরতেই গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন!
Wednesday, October 28 2026, 12:01 pm

Key Highlightsপুজোর ই-পাস দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।
পুজোর ই-পাস দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির জেরার মুখোমুখি হওয়ার পর বাইরে বেরোতেই লালবাজারের গোয়েন্দা সেল তাঁকে আটক করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্বে থাকা ইন্দ্রনীলের বিরুদ্ধে ইউনেস্কোর নাম ভাঙিয়ে চড়া দামে দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের টিকিট বিক্রির মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর থেকেই তাঁর গ্রেপ্তারির সম্ভাবনা জোরালো হয়েছিল। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ভ্যানে তুলে তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং এই মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।
- Related topics -
- শহর কলকাতা
- রাজনীতি
- রাজনৈতিক
- ইন্দ্রনীল সেনগুপ্ত
- গ্রেফতার
- কলকাতা পুলিশ


