Flower high prices | ‘আকভান’-এর প্রভাবে ফুল চাষে ব্যাপক ক্ষতি, বিয়ের মরশুমে আকাশছোঁয়া ফুলের দাম

Sunday, November 22 2026, 5:40 pm
Flower high prices | ‘আকভান’-এর প্রভাবে ফুল চাষে ব্যাপক ক্ষতি, বিয়ের মরশুমে আকাশছোঁয়া ফুলের দাম
highlightKey Highlights

রাজ্য জুড়ে ফুল চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় বিয়ের মরশুমে ফুলের দাম আকাশ ছোঁয়া। ফুলশয্যার খাট সাজাতে হিমশিম অবস্থা বর পক্ষের!


'অর্ণব', 'মুরাসু' এবং 'আকভান' ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যে ফুল চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে বিয়ের মরশুমে ফুলের দাম আকাশ ছোঁয়া। হাওড়া ও পূর্ব মেদিনীপুরের বাজারে ফুলের দাম বেড়ে গেছে। জগদ্ধাত্রী পুজোর সময় ২০ টি বাসন্তী গাঁদার মালা বিক্রি হয়েছে ৫৫০ টাকায়। সেই মালার দাম বেড়ে হয়ে গিয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকা। যে বাসন্তী গাঁদা ঝুরো যেখানে ১৫০ থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, বিয়ের লগ্ন থাকায় এখন তার দাম ২০০ টাকা কেজি। কমলা রঙের এক ডজন গ্লাডিওলাসের দামও ৫০ টাকা। রজনীগন্ধা ১০০ টাকা কেজি। ১০০টি গোলাপের দাম বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এক ডজন চন্দ্রমল্লিকা ১১০ টাকায়। তিন ফুট সাইজের ২০ টি লাল গাঁদা ফুলের দাম ৬০০ টাকা। এই লাল গাঁদা ঝুরো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File