Nabanna | ডিভিসির জলে দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা, চার জেলাকে সতর্ক করলো নবান্ন!
Thursday, September 3 2026, 9:58 am

Key Highlightsমাইথন ও পাঞ্চেত জলাধার এবং দুর্গাপুর ব্যারাজ থেকে ১ লক্ষ ২০ হাজার কিউসেকের বেশি জল ছাড়ায় দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
মাইথন ও পাঞ্চেত জলাধার এবং দুর্গাপুর ব্যারাজ থেকে ১ লক্ষ ২০ হাজার কিউসেকের বেশি জল ছাড়ায় দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে, হুগলির দামোদর-পাড়ের গ্রামে জল ঢুকতে শুরু করেছে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াকে সতর্ক করেছে নবান্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিভিসির চেয়ারম্যানকে ফোন করে জল ছাড়ার পরিমাণ কমানোর অনুরোধ জানান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। দামোদরের নিম্ন অববাহিকার নিচু এলাকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে SDRF সহ বিপর্যয় মোকাবিলা দল এবং সেচ দফতরকে সবসময় নজরদারি চালাতে বলা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বন্যা
- ডিভিসি
- নবান্ন


