Flight Cancelled | ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দেশজুড়ে বাতিল Air India-Indigo সহ একাধিক ফ্লাইট!
Wednesday, October 28 2026, 3:38 am

Key Highlightsপ্রতিকূল আবহাওয়ার জেরে সারা দেশেই বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাত ১টা ২৩ মিনিটে পুদুচেরির ইয়ানাম উপকূলে আছড়ে পড়েছে 'অর্ণব'। ঘূর্ণিঝড়ের জেরে সারা দেশেই বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার দিল্লি-বিশাখাপত্তনম-দিল্লি এবং দিল্লি-বিজয়ওয়াড়া-দিল্লি রুটের মোট ৬টি ফ্লাইট বাতিল করেছে। Air India Express বিশাখাপত্তনম থেকে বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া এবং হায়দরাবাদগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে। বারাণসী থেকে ব্যাঙ্কক এবং ব্যাঙ্কক থেকে বিশাখাপত্তনম যাওয়ার একাধিক বিমানও বাতিল হয়েছে। ইন্ডিগো-র তরফে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এবং রাজামুন্দ্রি বিমানবন্দরে সংস্থার সমস্ত বিমান স্থগিত রাখা হয়েছে। বুধবারের দিল্লি-ভোগপুরম-দিল্লি বিমান বাতিল করেছে Akasa Air। তবে, অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলেই খবর।
- Related topics -
- দেশ
- আবহাওয়া
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- ঘূর্ণিঝড়
- সাইক্লোন
- ঘূর্ণিঝড়
- বিমান
- ভারতীয় বিমান
- বিমান পরিষেবা
- বিমান বাতিল
- প্রাকৃতিক দুর্যোগ


