WB নির্বাচন ২০২৬TMC90BJP197LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Sealdah ।শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ!
Wednesday, June 5 2024, 1:24 pm

Key Highlightsট্রেন যাত্রীদের চরম দুর্ভোগ! শিয়ালদহ স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম আগামী শুক্রবার থেকে বন্ধ থাকবে বলে খবর।
ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগ! শিয়ালদহ স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম আগামী শুক্রবার থেকে বন্ধ থাকবে বলে খবর। রবিবার দুপুর পর্যন্ত ওই পাঁচটি প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন ছাড়বে না, প্রবেশও করবে না। শিয়ালদহের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, প্ল্যাটফর্ম সম্প্রসারণ, ইন্টারলকিং-সহ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলবে ওই পাঁচটি প্ল্যাটফর্মে। সেই কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। পাশাপাশি জানানো হয়েছে, আগামী জুলাই মাস থেকেই শিয়ালদহের সব শাখায় ১২ কামরার ট্রেন চলবে।
- Related topics -
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- শিয়ালদহ
- শিয়ালদহ


