RG Kar Case | 'তিলোত্তমা'কে দাহ করার পর সই করেন এরা! মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তিনজনের বিরুদ্ধে FIR দায়ের!

Key Highlightsমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর নতুন FIR দায়ের করা হলো।
আরজিকর ধর্ষণ ও খুন মামলার দু’বছর পার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি আরজি কর-কাণ্ডে বিচার এনে দেবেন। গত ৯ অগস্ট 'তিলোত্তমা'র মৃত্যু বার্ষিকীর দিন বলেছিলেন, ‘তিলোত্তমাকে আমরা ভুলিনি’। এবার এই ঘটনায় নতুন FIR-দায়ের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর নতুন FIR দায়ের করা হলো। লিখিত অভিযোগ দায়ের করলেন 'তিলোত্তমা'র বাবা। আর এই ঘটনায় নাম উঠে এল আরও দুই নতুনের। গত রবিবার 'তিলোত্তমা'র স্মরণে সভার আয়োজন হয়। সেখানেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে তিনি বলেছিলেন, “মৃতদেহ দাহ করার খরচ বাড়ির লোক দেয়নি। বাড়ির লোককে সই করতে হয়। সেই সইও ছিল না। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে ও সন্দীপ মুখোপাধ্যায় এই কাণ্ড করেছেন।” এরপর সিপি ব্যারাকপুরের দিকে তাকিয়ে শুভেন্দু নির্দেশ দেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যকশন নিন। মানুষ জিতিয়েছেন এই কেসেরে বিচারের জন্য।”এরপরই খড়দহ থানায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ, সোমনাথ দে ও সন্দীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, ভয় দেখানো ও জোর করে আটকে রাখা সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা।


