Farakka Rail | মেরামতির কাজ শেষ, সফল ট্রায়াল রানও! কবে থেকে চলবে উত্তরবঙ্গের ট্রেন? জানাল রেল

Saturday, September 5 2026, 2:09 pm
Farakka Rail | মেরামতির কাজ শেষ, সফল ট্রায়াল রানও! কবে থেকে চলবে উত্তরবঙ্গের ট্রেন? জানাল রেল
highlightKey Highlights

নরম মাটি হওয়ায় ওই পথে যাত্রী নিয়ে ট্রেন চালাতে বেশ কিছুটা সময় নিচ্ছে রেল। অপেক্ষা করছে রেল সেফটি কমিশনারের সবুজ সংকেতের উপর।


নিউ ফরাক্কা স্টেশনে টানা বৃষ্টির জেরে রেল লাইনের একাংশে ধস নামার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল মেরামতির কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, অবশেষে ধস মেরামতি সম্পন্ন হয়েছে। ইনস্পেকশন কার দিয়ে দফায় দফায় করা হচ্ছে ট্রায়াল রান। রাতের দিকে ট্রায়াল রান পরিদর্শনে যাবেন রেল সেফটি কমিশনার। কমিশনারের সবুজ সংকেত পেলেই পুরোদমে রেল চলাচল শুরু হবে বলে দাবি। আজ রাত থেকেই ফের উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারও ওই লেন একাধিক ট্রেন বাতিল হয়েছে। নির্ধারিত রুটের পরিবর্তে নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–কাটোয়া–ব্যান্ডেল রুট দিয়ে বেশ কিছু ট্রেন চালানো হচ্ছে। নিউ জলপাইগুড়ি থেকে শতাব্দী এক্সপ্রেস এবং গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেস হাওড়ায় ফেরানো হচ্ছে এই রুটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File