R G Kar Case | ‘অপরাধীরা প্রকাশ্যে, আমরা পেছনে লুকিয়ে থাকব কেন?’, 'অভয়া'র ছবি পোস্ট পরিবারের!
Monday, March 9 2026, 2:49 pm

Key Highlightsআর জি কর হাসপাতালে নির্যাতিতা পড়ুয়া চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে আনল তাঁর পরিবার।
আর জি কর হাসপাতালে নির্যাতিতা পড়ুয়া চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে আনল তাঁর পরিবার। ‘জাস্টিস ফর মাই অ্যাঞ্জেল’ নামে একটি ফেসবুক পেজ থেকে আন্তর্জাতিক নারী দিবসে একটি ছবি পোস্ট করা হয়। তাতে নির্যাতিতা চিকিৎসককে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা যায়। এ প্রসঙ্গে তরুণীর বাবা জানিয়েছেন, সেই পেজটি তিনি ও তাঁর স্ত্রীই পরিচালনা করেন। তাঁর কথায়, “আমরা প্রকাশ্যে আসতে চাইছি। যারা অপরাধী তাদেরই তো লুকিয়ে থাকার কথা। তারা বুক ফুলিয়ে ঘুরবে আর আমরা পেছনে লুকিয়ে থাকব কেন?”


