Meta | ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে ছেলেখেলা? Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানা আদালতের
Thursday, October 22 2026, 3:19 am

Key Highlightsনিউ মেক্সিকো প্রশাসনের অভিযোগ ছিল, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কারা দেখতে বা ব্যবহার করতে পারে, সে বিষয়ে ফেসবুক মানুষকে বিভ্রান্ত করেছে।
এবার Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানা আমেরিকার নিউ মেক্সিকো স্টেটের আদালতের। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় ২.২ লক্ষ কোটি টাকা। বিচারক ফ্রান্সিস ম্যাথিউয়ের দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কারা দেখতে বা ব্যবহার করতে পারে, সে বিষয়ে ফেসবুক মানুষকে বিভ্রান্ত করে চলেছে। পাশাপাশি, প্ল্যাটফর্মে ঘৃণামূলক বক্তব্য ও ভুয়ো তথ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন ৪.৩ কোটিরও বেশি বার লঙ্ঘিত হয়েছে বলে জুরি বোর্ডের মত। এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে Meta।
- Related topics -
- আন্তর্জাতিক
- মেটা
- ফেসবুক
- জরিমানা
- শীর্ষ আদালত
- আদালত


