Enforcement Branch | মুদি সামগ্রী-সবজির মূল্যবৃদ্ধি রুখতে কোলে ও লেক মার্কেটে ইবি-র অভিযান!

Wednesday, November 25 2026, 7:27 am
Enforcement Branch | মুদি সামগ্রী-সবজির মূল্যবৃদ্ধি রুখতে কোলে ও লেক মার্কেটে ইবি-র অভিযান!
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর বুধবার সকালে কালোবাজারি রুখতে কোলে ও লেক মার্কেটে অভিযান চালাল ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ।


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর বুধবার সকালে কালোবাজারি রুখতে কোলে ও লেক মার্কেটে অভিযান চালাল ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ। চিনি, সরষের তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খতিয়ে দেখার পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। নিত্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন মধ্যবিত্তরা। এক সপ্তাহে সরষের তেলের দাম ১৭০ টাকা থেকে ২২০ টাকা ছাড়িয়ে যাওয়া এবং পুজোর পর ফের চিনির দাম ৫৫ টাকা থেকে বেড়ে ৬৮-৭০ টাকায় পৌঁছানো নিয়ে মঙ্গলবার ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনদিনের মধ্যে দাম না কমলে কঠোর অবস্থানের হুঁশিয়ারিও দেন তিনি। এরপরই বাজারে তৎপর হয় প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File