Encounter In WB | রাজ্যে বিচারব্যবস্থা হাতে তুলে নেওয়া হচ্ছে? এনকাউন্টার কি বিচারবহির্ভূত? মুখ খুললেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

Wednesday, November 18 2026, 2:46 pm
Encounter In WB | রাজ্যে বিচারব্যবস্থা হাতে তুলে নেওয়া হচ্ছে? এনকাউন্টার কি বিচারবহির্ভূত? মুখ খুললেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি
highlightKey Highlights

বাংলায় এখনও পর্যন্ত পাঁচটি এনকাউন্টার। তাহলে কি বিচারব্যবস্থা হাতে তুলে নেওয়া হচ্ছে? জানালেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


রাজ্যে সরকার বদলের পর বাংলায় এখনও পর্যন্ত পাঁচটি এনকাউন্টার হয়েছে। তবে কি বিচারব্যবস্থা হাতে তুলে নেওয়া হচ্ছে? জানালেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এনকাউন্টারকে ‘এক্সট্রা কনস্টিটিউশনাল কিলিং’ বা বিচারবহির্ভূত হত্যা বলে মানতে নারাজ তিনি। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, “ইচ্ছাকৃতভাবে কাউকে মারা হচ্ছে না। অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময়ও সে দুষ্কৃতীপনা ছাড়তে পারছে না এবং পুলিশকে আক্রমণ করছে। আত্মরক্ষার্থে পুলিশকে পাল্টা গুলি ছুড়তে হচ্ছে, আর তাতেই দুষ্কৃতীরা আহত বা নিহত হচ্ছে। আমি এই এনকাউন্টার ১০০ শতাংশ সমর্থন করছি।” তাঁর কথায়, “বাংলায় এনকাউন্টার হচ্ছে, ঠিকই আছে। যদি দুষ্কৃতীরা পুলিশকে গুলি করে, পুলিশ তো নিশ্চয়ই রসগোল্লা ছুড়বে না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File