ECI-TMC | তৃণমূলের আসল দাবিদার কে? মমতা-ঋতব্রতদের চিঠি নির্বাচন কমিশনের
Thursday, July 2 2026, 5:14 pm

Key Highlightsশেষ পর্যন্ত তৃণমূলের অধিকার নিয়ে মমতা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দুই পক্ষকেই নোটিস দিল জাতীয় নির্বাচন কমিশন। তা নিয়েই শুরু হয়েছে নতুন চর্চা।
ঘাসফুল শিবিরের আসল দাবিদার নিয়ে দড়ি টানাটানির আবহে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে, দলের যাবতীয় নথি সহ নিজেদের বক্তব্য জানাতে হবে দু’পক্ষকেই। আগামী ৬ জুলাই অর্থাৎ সোমবারের মধ্যেই জবাব দুই শিবিরের তলব করা হয়েছে। সূত্রের খবর, দুই শিবিরের লিখিত জবাবের ভিত্তিতেই তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। তারপরই তৃণমূলের অধিকার কার কাছে থাকবে তা জানা যাবে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনীতিবিদ
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূলের পার্টি অফিস
- মমতা ব্যানার্জী
- নির্বাচন কমিশন


