ED TMC Fund Investigation | তহবিলের টাকায় নতুন বিমান-হেলিকপ্টার? ইডি তদন্তে নজরে তৃণমূলের ১৬০ কোটি টাকার লেনদেন

Tuesday, July 7 2026, 5:22 pm
ED TMC Fund Investigation | তহবিলের টাকায় নতুন বিমান-হেলিকপ্টার? ইডি তদন্তে নজরে তৃণমূলের ১৬০ কোটি টাকার লেনদেন
highlightKey Highlights

তৃণমূলের দলীয় তহবিল নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর তদন্তে নেমছে ইডি৷ মঙ্গলবার দেশের পাঁচটি জায়গায় তল্লাশিও চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷


তৃণমূলের দলীয় তহবিল নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর মঙ্গলবার সকালে শহরে তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিমান পরিবহণ পরিষেবার সঙ্গে যুক্ত কেয়ারওয়েল গ্রুপ অফ কোম্পানিজ-এর নামে থাকা পাঁচটি ঠিকানায় তল্লাশি চালায় ইডি। প্রাথমিক তদন্তে খবর, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে কেয়ারওয়েল এবং তার সহযোগী সংস্থাকে সরাসরি প্রায় ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে এই লেনদেন হয়েছে। সূত্রের খবর, তৃণমূলের পাঠানো এই অর্থ দিয়ে একটি এমব্রেয়ার লেগাসি ৬০০ বিজনেস জেট বিমান এবং একটি অগুস্তা ১০৯ এসপি মডেলের হেলিকপ্টার কেনা হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File