TMC councillor | পার্টি অফিসে ডাই করে রাখা ভোটার-রেশন কার্ড! তৃণমূল কাউন্সিলরের মুখে কালো কালি মাখালেন মহিলারা
Sunday, June 28 2026, 5:50 pm

Key Highlightsদমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী বললেন, ওই তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস থেকে বান্ডিল বান্ডিল ভোটার কার্ড, রেশন কার্ড উদ্ধার হয়েছে।
রাজ্যে পালাবদলের পর একের পর এক হেনস্থা হচ্ছেন তৃণমূল নেতারা। রবিবার দমদম পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস রায়ের মুখে কালো কালি মাখালেন মহিলারা। অভিযোগ, সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরি করেছিলেন ওই নেতা। কাউন্সিলরের পার্টি অফিস থেকে বান্ডিল বান্ডিল ভোটার কার্ড, রেশন কার্ড উদ্ধার হয়েছে। অফিসের আলমারির ভিতরে কী কী ছিল জানিয়ে দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী বলেন, “সবচেয়ে আশ্চর্যজনক, এই তল্লাটের প্রায় ৫০ শতাংশ জমিবাড়ির এগ্রিমেন্ট, দলিল পাওয়া গিয়েছে। আর একটি ডায়েরিও পাওয়া গিয়েছে ওই আলমারি থেকে। যেখানে নানা নাম ও পেমেন্টের উল্লেখ রয়েছে। কোথাও আড়াই লক্ষ লেখা, কোথাও চার লক্ষ লেখা। কাউন্সিলর বলছেন, মনে হয় পুজোর চাঁদা। এগুলো দেখে বোঝা যাচ্ছে, তোলাবাজির টাকা।”
- Related topics -
- রাজ্য
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূলের পার্টি অফিস
- রাজনৈতিক দল
- রাজনৈতিক ঝামেলা
- রাজনৈতিক
- দমদম
- বিজেপি
- বিজেপি সাংসদ
- পশ্চিমবঙ্গ


