Donald Trump | "খুব শিগগিরি আমরা ওখান থেকে চলে আসব"- যুদ্ধশেষের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?

Wednesday, April 1 2026, 4:45 am
Donald Trump | "খুব শিগগিরি আমরা ওখান থেকে চলে আসব"- যুদ্ধশেষের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
highlightKey Highlights

ইরানের বিরুদ্ধে সেনা অভিযান আর দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই বন্ধ করতে পারে আমেরিকা, এমনটাই জানালেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে এমনটাই জানা গিয়েছে।


মধ্যপ্রাচ্যের যুদ্ধ পেরিয়েছে একমাস। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে খবর, ইরানের বিরুদ্ধে সেনা অভিযান আর দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই বন্ধ করতে পারে আমেরিকা। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ”খুব শিগগিরি আমরা ওখান থেকে চলে আসব। আর দু-সপ্তাহ, দুই বা বড়জোর তিন।” তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, তেহরানের ওয়াশিংটনের সঙ্গে কোনও চুক্তি করারও প্রয়োজন নেই। চুক্তি ছাড়াই ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসলে নিশ্চিতভাবে প্রমাণিত হবে তিনি পিছু হটলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File