US-Iran | ফেরত দিতে হবে মজুত ইউরেনিয়াম, যুদ্ধ থামাতে ইরানকে ৫ শর্ত ট্রাম্পের!

Monday, May 18 2026, 6:42 am
US-Iran | ফেরত দিতে হবে মজুত ইউরেনিয়াম, যুদ্ধ থামাতে ইরানকে ৫ শর্ত ট্রাম্পের!
highlightKey Highlights

সংঘর্ষের ইতি টানতে ইরানকে পাঁচ দফা প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প।


সংঘর্ষের ইতি টানতে ইরানকে পাঁচ দফা প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই শর্তগুলি হলো - ১)ইরানের কাছে যে ৪০০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, তা ফেরত দিতে হবে আমেরিকাকে। ২) ইরান একটিই পরমাণু কেন্দ্র থাকবে। বাকি সব বন্ধ করে দিতে হবে। ৩) নানা নিষেধাজ্ঞার জন্য ইরানের যে আর্থিক ক্ষতি হয়েছে, তা আমেরিকা মেটাবে না। ৪) বিদেশে ইরানের যে সম্পত্তি ফ্রিজ় করে রাখা হয়েছে, তার ২৫ শতাংশও ফেরত পাবে না তারা। ৫) বিভিন্ন সীমান্তে এখনও যে সংঘর্ষ জারি হয়েছে, তা পুরোপুরি বন্ধ হবে কি না নির্ভর করছে এই আলোচনার উপর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File