Dipak Barman | ‘অরুণ’ ও ‘কিরণ’! নতুন সংস্কৃত বই পেলো সপ্তম-অষ্টম শ্রেণীর পড়ুয়ারা

Friday, November 20 2026, 6:20 am
Dipak Barman | ‘অরুণ’ ও ‘কিরণ’! নতুন সংস্কৃত বই পেলো সপ্তম-অষ্টম শ্রেণীর পড়ুয়ারা
highlightKey Highlights

স্কুল শিক্ষামন্ত্রী জানান, সংস্কৃত ভাষার উপর বই তৈরির কথা আগেই জানিয়েছিলেন। সেই মতো বই দু’টি তৈরি হয়ে গিয়েছে।


সংস্কৃত ভাষার উপর বই তৈরির কথা আগেই জানানো হয়েছিল। এবার সপ্তম ও অষ্টম শ্রেণির জন্য নতুন সংস্কৃত পাঠ্যবই ‘অরুণ’ ও ‘কিরণ’ আনলো রাজ্যের শিক্ষা দফতর। তবে এই বইয়ের সঙ্গে ধর্মশিক্ষার কোনও সম্পর্ক নেই, ভাষা শিক্ষা জ্ঞানের জন্য এই দু’টি বই তৈরি করা হয়েছে জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ (Dipak Barman)। মন্ত্রী বলেন, “নতুন বই দু’টির বিশেষত্ব হল, দৈনন্দিন জীবনে আমরা যে ধরনের কথাবার্তা বলে থাকি, সেই বিষয়গুলিই সংস্কৃত ভাষার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা একধরনের ধ্রুপদী ভাষা। আজকের দিনেও যে তা ব্যবহৃত হতে পারে, সেইভাবে এখানে করা আছে।” শিক্ষামন্ত্রীর কথায়, “সপ্তম শ্রেণির ‘অরুণ’ বইয়ে ৪৫০টিরও বেশি ছবি ব্যবহার করা হয়েছে। অষ্টম শ্রেণির ‘কিরণ’ বইয়েও একইভাবে প্রচুর ছবি রাখা হয়েছে।” সূত্রের খবর, বইয়ে ৪৫০টিরও বেশি ছবি, প্রশ্নোত্তর লেখার জায়গা, এবং কমিকস রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File