WB নির্বাচন ২০২৬TMC89BJP198LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

Dilip Ghosh | 'আমাদের জয় নিশ্চিত' - আশাবাদী দিলীপ ঘোষ, খড়্গপুর কেন্দ্রে পায়চারি বিজেপি নেতার

Monday, May 4 2026, 6:46 am
Dilip Ghosh | 'আমাদের জয় নিশ্চিত' - আশাবাদী দিলীপ ঘোষ, খড়্গপুর কেন্দ্রে পায়চারি বিজেপি নেতার
highlightKey Highlights

খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত তিনি। এদিন সকালেই নিজের গণনা কেন্দ্র খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয় ঘুরে দেখলেন তিনি।


সোমবার সপ্তাহের প্রথম দিনে রাজ্যের ভাগ্য গণনা। রাজ্য জুড়ে চলছে বিধানসভা নির্বাচনের ফলাফল কাউন্ট। এদিন সকালেই নিজের গণনা কেন্দ্র খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয় ঘুরে দেখলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ জানান, “খড়গপুরের মানুষের কাছে আমরা আশীর্বাদ চেয়েছিলাম, আমাদের আশা জয় নিশ্চিত এবং জয়ের মার্জিনও বেশ ভাল হবে।” তৃণমূল কংগ্রেসের দাবিকে নস্যাৎ করে পালটা কটাক্ষ বিজেপি নেতার। তিনি বলেন, “যারা হেরে যায়, তারা অভিযোগ করে। সিসিটিভি বন্ধ বা কারচুপির যে অভিযোগ উঠছে, তা ভিত্তিহীন।” জয় নিয়ে আশাবাদী বিজেপি নেতা। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File