Suneil Anand | বিনোদনজগতে শোকের ছায়া, প্রয়াত দেব আনন্দপুত্র! ১৫ বছরের ব্যবধানে একই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ সুনীলের!

Tuesday, July 28 2026, 2:02 pm
Suneil Anand | বিনোদনজগতে শোকের ছায়া, প্রয়াত দেব আনন্দপুত্র! ১৫ বছরের ব্যবধানে একই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ সুনীলের!
highlightKey Highlights

য়াত কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের ছেলে সুনীল আনন্দ (Suneil Anand)।


বিনোদনজগতে আছড়ে পড়ল শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের ছেলে সুনীল আনন্দ (Suneil Anand)। ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। তবে, পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। এক সংবাদমাধ্যমকে প্রখ্যাত লেখিকা অনিতা পাড্ডা সুনীল আনন্দের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০১১ সালে দেব আনন্দও এই একই হাসপাতালেই মৃত্যুবরণ করেছিলেন। দীর্ঘ ১৫ বছর পর যেন সেই একই পরিস্থিতির মুখোমুখি আনন্দ পরিবার। বেশ কিছু ছবিতে অভিনয় করলেও দেব আনন্দের মতো জনপ্রিয়তা অর্জনে ব্যর্থ হন। ২০১১ সালে দেব আনন্দের মৃত্যুর পর সুনীল আনন্দ তাঁর বাবার প্রযোজনা সংস্থা, নবকেতন ফিল্মস-এর দায়িত্বভার গ্রহণ করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File