WB Monsoon | এল নিনোর প্রভাবে দেশে ঘাটতি থাকলেও বাংলায় হয়েছে অতিরিক্ত বর্ষণ!

Thursday, September 3 2026, 1:37 pm
WB Monsoon | এল নিনোর প্রভাবে দেশে ঘাটতি থাকলেও বাংলায় হয়েছে অতিরিক্ত বর্ষণ!
highlightKey Highlights

এল নিনোর প্রভাবে দেশের বহু রাজ্যে বৃষ্টির ঘাটতি দেখা দিলেও পশ্চিমবঙ্গে ছবিটা সম্পূর্ণ বিপরীত।


এল নিনোর প্রভাবে দেশের বহু রাজ্যে বৃষ্টির ঘাটতি দেখা দিলেও পশ্চিমবঙ্গে ছবিটা সম্পূর্ণ বিপরীত। বর্ষা বিদায়ের আগেই রাজ্যে মোট বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিককে ছাপিয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, স্বাভাবিক ১,০৬৭ মিলিমিটারের জায়গায় এ বছর রাজ্যে ইতিমধ্যে  ১,১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা প্রায় ৪ শতাংশ বেশি। বিশেষ করে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। কলকাতায় স্বাভাবিকের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি বর্ষণ হলেও উত্তরবঙ্গে অবশ্য প্রায় ৯ শতাংশ ঘাটতি রয়েছে। আবহবিদরা জানিয়েছেন, অক্টোবর মাস পর্যন্ত রাজ্যে বর্ষার প্রভাব বজায় থাকবে। অতিবৃষ্টির কারণে পূর্ব মেদিনীপুর ও মালদার মতো জেলায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি ও নদী তীরবর্তী এলাকায় দুর্যোগ দেখা দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File