Petrol-Diesel Price | বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম, তবে এখনই ভারতে কমছে না পেট্রল-ডিজেলের দাম!

Key Highlightsবিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে এখনই কমছে না পেট্রল-ডিজেলের দাম।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে এখনই কমছে না পেট্রল-ডিজেলের দাম। বর্তমানে ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের গড় দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে নেমে এসেছে। তা সত্ত্বেও আপাতত পেট্রল ও ডিজেলের দামে স্বস্তি মিলছে না। সরকারি সূত্রের দাবি, পশ্চিম এশিয়ার সংঘাতের সময় বিপুল লোকসান সামলাতে হওয়ায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) প্রথমে সেই ক্ষতি পুষিয়ে নিতে চাইছে। একই সঙ্গে ভোক্তাদের সুরক্ষা দিতে সরকারের যে বিপুল আর্থিক ব্যয় হয়েছে, তারও কিছুটা পুনরুদ্ধারের ভাবনা রয়েছে। বর্তমানে পেট্রল বিক্রিতে প্রতি লিটারে প্রায় ৫ থেকে ৬ টাকা বিপণন মার্জিন পাচ্ছে সংস্থাগুলি। তবে ডিজেলে এখনও প্রতি লিটারে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। ভারত তার মোট অশোধিত তেলের চাহিদার ৮৮ শতাংশেরও বেশি আমদানির মাধ্যমে পূরণ করে। ফলে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার সরাসরি প্রভাব পড়ে দেশের জ্বালানি অর্থনীতিতে।
- Related topics -
- দেশ
- ভারত
- অপরিশোধিত তেল
- পেট্রল
- ডিজেল


