Dengue Alert | এক মাসে আক্ৰান্ত বেড়ে ৩,২০০! রাজ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু
Wednesday, September 9 2026, 6:08 am

Key Highlightsমঙ্গলবারও বৃষ্টি হয়েছে, তাতে আর্দ্রতা বেড়েছে। পতঙ্গবিদদের আশঙ্কা, এমন পরিবেশে আগামী দিনে মশাবাহিত রোগ বাড়বে।
রাজ্যে ডেঙ্গু আতঙ্ক। ১ জানুয়ারি-৩০ জুলাই পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১,৮০০। ৩১ অগস্ট পর্যন্ত ৪,৮৯৯ জনের ডেঙ্গির রিপোর্ট পজ়িটিভ এসেছিল। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, ৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত ৫,০২২ জন। গত এক মাসে ৩,২০০ জনেরও বেশি ডেঙ্গু আক্রান্ত হওয়ায় কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। সব পুরসভার ডেঙ্গিপ্রবণ ওয়ার্ড চিহ্নিত করে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন পুরসভা কর্মীরা। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ডেঙ্গি প্রতিরোধে টানা তিন দিনের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান চলেছে। ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর আরও তিন দিন এই অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- ডেঙ্গু
- মশার উপদ্রপ
- মশা
- চিকিৎসা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ


