Delhi | দিল্লিতে চালু 'ওয়ার্ক ফ্রম হোম', ‘নো-কার ডে’ পালনের আহ্বান সরকারের!
Thursday, May 14 2026, 2:45 pm

Key Highlightsঅফিস টাইমের ব্যস্ত সময়ে যানজট ও জ্বালানি ব্যবহার কমাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া, সঠিকভাবে জ্বালানি ব্যবহারের জন্য একটি ক্যাম্পেইন চালু করার পরিকল্পনা করছে দিল্লি সরকার।
পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে দেশবাসীকে পেট্রল, ডিজেল সহ যেকোনোরকম জ্বালানি নিয়ে সংযমী হওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আর্জি মেনে বৃহস্পতিবার বিশেষ ঘোষণা দিল্লি সরকারের। দিল্লি সরকার এবং দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, সরকারের সকল কর্মচারী এবার থেকে সপ্তাহে দুই দিন ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করবেন। অফিসের ৫০ শতাংশ বৈঠক হবে অনলাইনে। কর্মচারীদের জন্য বরাদ্দ পেট্রলের সীমা ২০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।


