WB নির্বাচন ২০২৬TMC90BJP197LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

হাওড়া স্টেশন থেকে ৮টি স্পেশাল ট্রেনকে শালিমারে সরানোর পরিকল্পনা নিল দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ

Tuesday, November 2 2021, 4:33 pm
হাওড়া স্টেশন থেকে ৮টি স্পেশাল ট্রেনকে শালিমারে সরানোর পরিকল্পনা নিল দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ
highlightKey Highlights

হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে এবার শালিমার স্টেশনে ৮টি স্পেশাল ট্রেনকে সরানোর পরিকল্পনা নিল রেল। রেল সূত্রে জানা যাচ্ছে ভবিষ্যতে আরও কয়েকটি ট্রেনকে হাওড়া থেকে শালিমার ও সাঁতরাগাছি স্টেশনে সরানো হতে পারে বলে। আগামী নভেম্বর ও জানুয়ারি থেকে পাকাপাকিভাবে শালিমার থেকেই ছাড়বে ওই ৮টি ট্রেন। যে ৮টি ট্রেনকে হাওড়া থেকে শালিমারে সরানো হচ্ছে সেগুলি হল- হাওড়া লোকমান্য তিলক স্পেশাল ট্রেন, হাওড়া-পোরবন্দর স্পেশাল ট্রেন, হাওড়া-ওখা স্পেশাল ট্রেন, হাওড়া-হায়দরাবাদ স্পেশাল, হাওড়া ভাস্কো ডা গামা স্পেশাল, হাওড়া-চেন্নাই স্পেশাল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File