Darjeeling to Gangasagar highway | দার্জিলিং থেকে গঙ্গাসাগর জুড়তে ৭৭০ কিমি হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর!
Thursday, June 11 2026, 4:34 pm

Key Highlightsউত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গকে জুড়তে হাইওয়ের মেগা পরিকল্পনা পূর্তদপ্তরের।
উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গকে জুড়তে হাইওয়ের মেগা পরিকল্পনা পূর্তদপ্তরের। রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী তথা কুলটির বিধায়ক অজয় পোদ্দার বলেন, “দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত ৭৭০ কিলোমিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে পূর্তদপ্তর। এই রাস্তার কিছুটা অংশ বিহারের উপর দিয়ে যাবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিরাট প্রকল্প বাস্তবায়িত হবে।” তিনি আরও বলেন, “বর্ষার কারণে ১৫ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পিচ রাস্তার কাজ করতে কিছুটা সমস্যা হয়। প্রথমে খানাখন্দ মেরামতের কাজ করব। অক্টোবর থেকে রাজ্যের ৯০টি নতুন রাস্তার কাজ শুরু হবে। ডবল ইঞ্জিন সরকার হওয়ায় বাংলায় কোনও টাকার অভাব হবে না।”


