Darjeeling | বাড়ছে গরম, দিল্লিতে টেক্কা দিচ্ছে দার্জিলিং! রাষ্ট্রসংঘের রিপোর্টে চাঞ্চল্য

Friday, September 4 2026, 5:12 am
Darjeeling | বাড়ছে গরম, দিল্লিতে টেক্কা দিচ্ছে দার্জিলিং! রাষ্ট্রসংঘের রিপোর্টে চাঞ্চল্য
highlightKey Highlights

আগামী কয়েক দশকে দার্জিলিং পাহাড় দিল্লির চেয়েও উষ্ণ হয়ে উঠতে পারে, দাবি রাষ্ট্রসংঘের।


একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধস্ত ভারত। এই পরিস্থিতিতে চিন্তা বাড়াচ্ছে রাষ্ট্রসংঘের জলবায়ু বিষয়ক বিজ্ঞান পর্যালোচনা সংস্থা ‘ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ (আইপিসিসি)-এর ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদন। প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক দশকে হিমেল মনোরম আবহাওয়া পালটে দিল্লির চেয়েও উষ্ণ হয়ে উঠতে পারে শৈল শহর দার্জিলিং। আইপিসিসি-র আবহাওয়ার পূর্বাভাস, ২১০০ সালের মধ্যে দার্জিলিংয়ের গড় তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বাড়ছে ভূমিধসের সম্ভাবনাও। সূত্রের খবর, ২০২১ সালে ভারী বৃষ্টির জেরে দার্জিলিং শহর ও সংলগ্ন এলাকায় ২৭০টির বেশি ভূমিধস ও জলমগ্নতার ঘটনা ঘটেছে। দ্রুত উন্নয়ন পদ্ধতিতে বদল না আনলে আগামীকয়েক দশকের মধ্যে দার্জিলিং বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File