Weather Update | ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে নিম্নচাপে, চরম বৃষ্টির লাল সতর্কতা জারি একাধিক জেলায়!

Key Highlightsদক্ষিণবঙ্গের উপর যেহেতু এগোবে সেই কারণে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর।
বুধবার ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপর যেহেতু এগোবে সেই কারণে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর। অপরদিকে, মৌসুমী অক্ষরেখা বিকানের হয়ে হয়ে কলকাতা পর্যন্ত বিস্তৃত। সেই কারণেই বৃষ্টির পরিমাণ ক্রমেই বাড়ছে। ফলত, আগামী ১৬ অগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ, বৃহস্পতিবার চরম বৃষ্টির লাল সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। এই দুই জেলায় ২০০মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে উপকূল ও পশ্চিমের আরও বেশ কিছু জেলায়। পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ভারী বৃষ্টির কমলা সর্তকতা থাকছে। শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি রয়েছে।


