Cyclone Arnab | ঘূর্ণিঝড় অর্ণবের দাপটে নষ্ট কলা ও আখের ক্ষেত, মাথায় হাত অন্ধ্রের কৃষকদের

Wednesday, October 28 2026, 4:19 pm
Cyclone Arnab | ঘূর্ণিঝড় অর্ণবের দাপটে নষ্ট কলা ও আখের ক্ষেত, মাথায় হাত অন্ধ্রের কৃষকদের
highlightKey Highlights

প্রবল হাওয়া আর বৃষ্টির দাপটে অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় মাটিতে লুটিয়ে পড়েছে কলা ও আখের গাছ। চোখের সামনে নষ্ট হয়ে গিয়েছে মাসের পর মাসের পরিশ্রম।


ঘূর্ণিঝড় অর্ণবের দাপটে বিধ্বস্ত অন্ধ্রপ্রদেশ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সেরাজ্যের বিস্তীর্ণ এলাকায় মাটিতে লুটিয়ে পড়েছে কলা ও আখের গাছ। গোদাবরী জেলার বিভিন্ন এলাকায় কলার বাগানে ঝড়ের দাপটে কয়েক হাজার একর জমির কলাগাছ ভেঙে পড়েছে। স্থানীয় কৃষকদের দাবি, কলা চাষে এক একর জমিতে ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে। অনকাপল্লি জেলার মুনাগাপাক এলাকায় কয়েকশো একর জমির আখও নষ্ট হয়েছে। বাগান নষ্ট হওয়া এবং পরিবহণে বাধা তৈরি হওয়ায় দুই ফসলেরই রপ্তানি ও সরবরাহ ব্যাহত হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন শুধু কৃষক নন, ব্যবসায়ীরাও। সংসার চালানো, চাষের খরচ জোগানো এবং পুরোনো ঋণ শোধ করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অন্ধ্রের কৃষকদের কাছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File