Weather Update | শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বঙ্গে শুরু বৃষ্টি ও ঝোড়ো হাওয়া!

Thursday, November 19 2026, 5:38 am
Weather Update | শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বঙ্গে শুরু বৃষ্টি ও ঝোড়ো হাওয়া!
highlightKey Highlights

স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তি কমে অতি প্রবল থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’।


স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তি কমে অতি প্রবল থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝে এটি আছড়ে পড়তে পারে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ঘণ্টায় ১১০ কিলোমিটার থাকতে পারে। ঘূর্ণিঝড় দুর্বল হলেও বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। কলকাতায় আজ সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শুক্রবার ও শনিবারও চলতে পারে। বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলে দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৪৫ কিমি ছুঁতে পারে, তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File