CPM | বুকস্টলে হামলা বিতর্কের রেশ কাটতেই ‘মিনি বইমেলা’র আয়োজন করলো সিপিএম!
Saturday, November 14 2026, 4:54 pm

Key Highlightsউৎসবের মরশুমে বুকস্টলে হামলা বিতর্কের রেশ কাটার আগেই নয়া উদ্যোগ আলিমুদ্দিন স্ট্রিটের। বইমেলার আগেই ‘মিনি বইমেলা’র আয়োজন করছে সিপিএম।
দুর্গাপুজোর সময় থেকেই রাজ্যজুড়ে বুকস্টল ভাঙা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার রেশ কাটতে না কাটতে এবার কলকাতায় বইমেলার আগে ‘মিনি’ বইমেলার আয়োজন করতে চলেছে সিপিএম। আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর আলিমুদ্দিন স্ট্রিটে ‘বইপাড়ায় বইয়ের আসর’ নামের একটি 'মিনি বইমেলা' আয়োজন করছে সিপিএমের প্রকাশনী সংস্থা ন্যাশনাল বুক এজেন্সি। রাজ্য সরকারের বই বিরোধী মনোভাবের প্রতিবাদে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বইয়ের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে কলকাতার বিভিন্ন প্রকাশনী এতে অংশ নেবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই আয়োজনের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
- Related topics -
- শহর কলকাতা
- মহানগর
- বইমেলা
- সিপিআইএম
- কলেজস্ট্রিট


