WB নির্বাচন ২০২৬TMC83BJP204LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Keralam | রাজনীতির মানচিত্র থেকে মুছে যাচ্ছে বামেরা, কেরলমও হাতছাড়া CPI(M)-র, ক্ষমতায় আসছে কংগ্রেস!
Monday, May 4 2026, 12:30 pm

Key Highlightsকেরলমও হাতছাড়া হয়ে গেলো সিপিআই(এম) নেতৃত্বাধীন এলডিএফের (LDF)। ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস শাসিত ইউডিএফ (Congress Led UDF)।
রাজনীতির মানচিত্রে অধিকাংশ রাজ্য থেকেই মুছে গিয়েছে সিপিআই(এম)। এবার কেরলমও হাতছাড়া হয়ে গেলো সিপিআই(এম) নেতৃত্বাধীন এলডিএফের (LDF)। ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস শাসিত ইউডিএফ (Congress Led UDF)। ১৪০ আসনের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠতা পার করেছে ইউডিএফ। এই প্রতিবেদন লেখার সময়ে কেরলের ১৪০ আসনের মধ্যে কংগ্রেস শাসিত ইউডিএফ ১০২টি আসনে এগিয়ে। বাম নেতৃত্বাধীন এলডিএফ ৩৬টি আসনে এগিয়ে। ২টি আসনে এগিয়ে বিজেপি। উল্লেখ্য, আগেই জল্পনা শোনা গিয়েছিল, কেরলে কংগ্রেস জয়ী হলে মুখ্যমন্ত্রী হতে পারেন শশী থারুর। জয় এক প্রকার নিশ্চিত হলেও, দলের হাইকম্যান্ডের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি এখনও।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- দেশ
- ভারত
- কংগ্রেস
- নির্বাচনের ফলাফল
- বিধানসভা নির্বাচন


