CPIM Lead | বিধানসভায় শূন্য গেরো কাটতে চলেছে বামেদের? দুই কেন্দ্রে এগিয়ে সিপিএম প্রার্থী
Monday, May 4 2026, 8:49 am

Key Highlightsসিপিএম প্রার্থী মুস্তাফিজুর রানা প্রায় এক হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। সাগরদিঘিতে এগিয়ে রয়েছে বাম সমর্থিত জোট প্রার্থী মশিউর রহমান।
২৯৩ আসনে ভোটগণনা চলছে রাজ্যে। ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে বঙ্গে সিপিএম এগিয়ে রয়েছে দু’টি কেন্দ্রে। ডোমকলে সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রানা প্রায় এক হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। সাগরদিঘিতে এগিয়ে রয়েছে বাম সমর্থিত জোট প্রার্থী মশিউর রহমান। বিধানসভায় শূন্য পদের অভিশাপ কাটানোর লক্ষ্যে সিপিআইএম। উল্লেখ্য, রাজ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিজেপির জয়ের সম্ভাবনা। প্রাথমিক ট্রেন্ড বলছে, আসানসোল দক্ষিণ থেকে খড়গপুর সদর একাধিক কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থীরা এগিয়ে রয়েছেন। পিছিয়ে রয়েছে রাজ্যের একাধিক তৃণমূল সরকারের মন্ত্রীরা।
- Related topics -
- রাজ্য
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- নির্বাচনের ফলাফল
- সিপিআইএম প্রার্থী
- সিপিআইএম
- পশ্চিমবঙ্গ
- রাজনৈতিক


