Corona Virus | পশ্চিমবঙ্গে ফের করোনার থাবা! কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪ জন!
Monday, July 20 2026, 4:53 pm

Key Highlightsঅন্ধ্রপ্রদেশের পর পশ্চিমবঙ্গে করোনার থাবা! শেষ পাওয়া খবর অনুযায়ী, বঙ্গে কোভিডে আক্রান্তের সংখ্যা ৪।
অন্ধ্রপ্রদেশের পর পশ্চিমবঙ্গে করোনার থাবা! শেষ পাওয়া খবর অনুযায়ী, বঙ্গে কোভিডে আক্রান্তের সংখ্যা ৪। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিন করোনা আক্রান্ত। অন্য একটি হাসপাতালে ভর্তি আরও এক কিশোর। সকলেরই মূল উপসর্গ জ্বর-শ্বাসকষ্ট-গলাব্যাথা-মারাত্মক কাশি। চিকিৎসকরা জানিয়েছেন, ‘সেলফ মেডিকেশন’-এর এই প্রবৃত্তি সাঙ্ঘাতিক। ভাইরাস ঘটিত অসুখে অ্যান্টিবায়োটিক ব্যবহারে কোনও লাভ হয় না। উলটে অযথা অ্যান্টিবায়োটিকের ব্যবহার শরীরকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে তোলে। পরে প্রয়োজনে আর কাজ করবে না অ্যান্টিবায়োটিক। ফলে বাড়িতে কারও জ্বর, কাশি দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন চিকিৎসকরা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- স্বাস্থ্য
- করোনা ভাইরাস
- করোনা সংক্রমণ
- কোভিড পজিটিভ
- কোভিড ১৯ ইতিবাচক
- কোভিড ১৯
- করোনা পরিস্থিতি


