RG Kar Case | 'তিলোত্তমা'র কিডনি-লিভার থেকে নেওয়া নমুনা বদলে ফেলার অভিযোগ নিয়ে বড় নির্দেশ আদালতের!

Thursday, July 9 2026, 8:37 am
RG Kar Case | 'তিলোত্তমা'র কিডনি-লিভার থেকে নেওয়া নমুনা বদলে ফেলার অভিযোগ নিয়ে বড় নির্দেশ আদালতের!
highlightKey Highlights

আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআইকে নয়া নির্দেশ শিয়ালদহ আদালতের।


আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআইকে নয়া নির্দেশ শিয়ালদহ আদালতের। সম্প্রতি একটি চিঠির ভিত্তিতে আরজি কর মামলায় নতুন অভিযোগ সামনে আসে। তার ভিত্তিতেই নতুন করে তদন্তের নির্দেশ আদালতের। শিয়ালদহ আদালতের জিআরও (GRO)-কে নির্দেশ দেওয়া হয়েছে আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবার কাছে আসা প্রাক্তন ফরেন্সিক অফিসারের আসল চিঠি সিবিআই দফতরে পাঠাতে হবে। উল্লেখ্য, দিনকয়েক আগে তিলোত্তমার বাবার কাছে প্রাক্তন ফরেন্সিক আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তি চিঠি পাঠান। সেখানে গুরুতর অভিযোগ তুলে জানানো হয়, যে তিলোত্তমার ভিসেরার নমুনা নষ্ট করা হয়েছে রাজ্য ফরেনসিক দফতরেই। ফরেন্সিকের তিন আধিকারিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই নমুনা নষ্ট করেছেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে। তিলোত্তমার লিভার, কিডনি, পাকস্থলি থেকে নমুনা নেওয়া হয়েছিল, এটা দেখার জন্য, যে তিলোত্তমার শরীরে কোনও বিষক্রিয়া করা হয়েছিল কি না, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কি না। চিঠিতে অভিযোগ করা হয়, রাজ্য ফরেন্সিক বিভাগের তিন আধিকারিক সেই স্যাম্পেল বদলে ফেলেছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File