WB নির্বাচন ২০২৬TMC90BJP197LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Nabanna | লোপাট হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ নথি, নবান্নে টিম পাঠাল কমিশন!
Monday, May 4 2026, 10:17 am

Key Highlightsসোমবার দুপুরের পরই রাজ্যের একাধিক সরকারি দপ্তরে টিম পাঠানো হয়েছে।
পদ্মাসনে বাংলা। রাজ্যজুড়ে উঠেছে গেরুয়া আবিরের ঝড়। সেই সঙ্গে সরকারি নথিপত্র সুরক্ষায় তৎপর হয়ে উঠলো নির্বাচন কমিশনও। সোমবার দুপুরের পরই রাজ্যের একাধিক সরকারি দপ্তরে টিম পাঠানো হয়েছে। নবান্ন, মহাকরণ, বিকাশ ভবন, জলসম্পদ ভবন, খাদ্যভবনে পৌঁছলো কিউআরটি। উদ্দেশ্য, যাবতীয় সরকারি নথি সুরক্ষা। নবান্ন রাজ্যের মূল প্রশাসনিক ভবন। বাম আমলে তা ছিল মহাকরণ। বিজেপি ক্ষমতায় এলে সেই মহাকরণ বা প্রাচীন রাইটার্স বিল্ডিংকে গুরুত্ব দেবে, তেমনটাই মনে করা হচ্ছে। সেই লক্ষ্যে নতুন করে এসব ভবন সাজানোর পরিকল্পনা করা হয়েছে ইতিমধ্যে। তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যথাযথ সরকারি নথি সুরক্ষা। কারণ, বিজেপির আশঙ্কা, কোনও নথি লোপাট হয়ে যেতে পারে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- নবান্ন


