SFI-ABVP Clash | রণক্ষেত্র 'বইপাড়া'! ABVP-SFI সংঘর্ষ চরমে কলেজ স্ট্রিটে, ছোড়া হল ডিম-চকোলেট বোমা
Wednesday, November 18 2026, 4:15 pm

Key Highlightsএসএফআই, উলটোদিকে এবিভিপির বুকস্টলের মাঝে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, তুমুল বিশৃঙ্খলা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বুকস্টল তৈরি করাকে কেন্দ্র করে উত্তপ্ত কলেজ স্ট্রিট। আজ দুপুরের দিকে এসএফআই এবং এবিভিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় বচসা, ধস্তাধস্তি, তুমুল বিশৃঙ্খলা। কলেজ স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই পরিস্থিতির জেরে প্রবল যানজট তৈরি হয়। বুধবার সকাল থেকেই এসএফআই বনাম এবিভিপির মধ্যে বেশ চাপানউতোর (SFI ABVP) চলছিল। বাম ছাত্র সংগঠনের স্টলের উলটোদিকে গেরুয়াপন্থী পড়ুয়ারা নিজেদের বুকস্টল দেওয়ার পরিকল্পনা করে। তা নিয়ে প্রাথমিকভাবে দু’পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। পুলিশ অশান্তি এড়াতে মাঝখানে ব্যারিকেড, গার্ডরেল দিয়েছিল। অভিযোগ, সন্ধে গড়াতেই দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে ফের শুরু হয় সংঘর্ষ। এসএফআইয়ের অভিযোগ, এবিভিপি সদস্যরা ঢিলের পর ডিম ও চকোলেট বোমাও ছোড়ে তাদের স্টল লক্ষ্য করে।
- Related topics -
- শহর কলকাতা
- কলেজস্ট্রিট
- পুলিশ প্রশাসন
- রাজনীতি
- রাজনৈতিক


