Sugar Price | এক কেজি চিনি ৬৮ টাকা! চিনির দাম কমানো নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর!
Monday, August 24 2026, 3:57 pm

Key Highlightsগোটা দেশজুড়ে বাড়ছে চিনির দাম। রাজ্যেও লাফিয়ে বাড়ছে চিনির দাম।
গোটা দেশজুড়ে বাড়ছে চিনির দাম। রাজ্যেও লাফিয়ে বাড়ছে চিনির দাম। কয়েক এক মাস আগেও চিনি ৪৮ টাকা কেজি চলছিল। ২ সপ্তাহ আগে ৫৮ টাকা হয়। এখন এক কেজি চিনি ৬৮টাকার আশেপাশে। এই পরিস্থিতিতে চিনির দাম নাগালে নিয়ে আসার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে নতুন করে টাস্ক ফোর্সকে অ্যাক্টিভ করা হয়েছে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, সোমবার ফুড ইন্সপেক্টরদের নিয়েও মিটিং করা হয়েছে। ভেজাল রোধ করার জন্য পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যাঁরা বেআইনি ভাবে চাল ও চিনি মজুত করবেন, তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- চিনি
- মূল্যবৃদ্ধি


