CM Suvendu Adhikari | বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে কাকলি-সুদীপরা, কী হবে এনসিপিআই-র ভবিষ্যৎ?

Monday, August 3 2026, 2:32 pm
CM Suvendu Adhikari | বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে কাকলি-সুদীপরা, কী হবে এনসিপিআই-র ভবিষ্যৎ?
highlightKey Highlights

আগামিকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকে ২০ জন সাংসদ থাকবেন, নাকি সংখ্যাটা তার চেয়ে বেশি হবে, তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে।


ঠিক ছিল, সংসদে বাদল অধিবেশনের শুরুতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তবে গুরুত্বপূর্ণ কাজের জন্য গত ২৮ জুলাই দিল্লি যেতে পারেননি শুভেন্দু। ফলে বৈঠক হয়নি। অবশেষে, বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামিকাল মঙ্গলবার বঙ্গভবনে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বৈঠক করতে চলেছেন শুভেন্দু। বৈঠকে ২০ জন সাংসদ থাকবেন কিনা তা এখনও জানা যায়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আগামিকালের বৈঠক নিয়ে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় বলেন, “বিজেপির সঙ্গে মিশে যাবে, এই কথাটা কেউ বলেছে বলে আমার মনে হয় না। ভবিষ্যৎ কী হবে জানি না। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা কখনও ২ জন, কখনও ৩ জন সাক্ষাৎ করেছি এলাকার উন্নয়ন নিয়ে কথা বলতে। প্রত্যেকে এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী তহবিল নিয়ে যে সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা নিয়ে আলোচনা করতে দেখা করেছি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File