Suvendu Adhikari | বিপর্যয় মোকাবিলায় ‘অর্জুন বাহিনী’ গঠন করছে সরকার, কারা কারা রয়েছেন টিমে?
Tuesday, September 1 2026, 11:24 am

Key Highlights‘অর্জুন’ হল রাজ্যের বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী। বন্যা, ভূমিধস, ধস-সহ বিভিন্ন বিপর্যয়ের সময়ে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজে এই বাহিনী কাজ করবে।
মঙ্গলবার নবান্নে বিপর্যয় মোকাবিলায় নতুন বাহিনীর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে তৈরি এই বাহিনীর নাম হবে ‘অর্জুন বাহিনী’। অর্জুন বাহিনীতে আপাতত ২০০ জন নিয়োগ করা হবে। কলকাতার জন্য ১০০, পাহাড়ে ৫০ এবং সুন্দরবন এলাকায় ৫০, এই বিন্যাসে দুর্যোগ মোকাবিলায় কাজ করবে বিপর্যয় বাহিনী। রাজ্য সৈনিক বোর্ড থেকে ৪০ বছর বয়স পর্যন্ত সদস্যদের নিয়ে এই বাহিনী গঠন হবে। সাম্মানিক স্বরূপ বাহিনী প্রধান ‘বীর নায়ক’কে মাসিক ২৫,০০০ এবং সদস্য অর্থাৎ ‘বীর’ দের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। বন্যা, ভূমিধস, ধস-সহ বিভিন্ন বিপর্যয়ের সময়ে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজে সহায়তা করবে এই বাহিনী।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী
- পশ্চিমবঙ্গ
- মুখ্যমন্ত্রী
- প্রতিরক্ষা বাহিনী


