CM Suvendu Adhikari | খুলছে বালুরঘাট বিমানবন্দর! মেডিকেল কলেজ থেকে ফায়ার স্টেশন, জেলার জন্যে একাধিক ঘোষণা শুভেন্দুর
Wednesday, September 2 2026, 3:29 pm

Key Highlightsশুভেন্দু জানান, ১ বছরের মধ্যে বালুরঘাট বিমানবন্দর চালু হবে। বিমানবন্দরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য আরও দুটি বড় উপহার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন শুভেন্দু জানান, ১ বছরের মধ্যে চালু হবে বালুরঘাট বিমানবন্দর। প্রথমে ১৯ আসন বিশিষ্ট ছোট ফ্লাইট এবং পরে ৭২ আসন বিশিষ্ট ফ্লাইট পরিষেবা চালু হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জন্মাষ্ঠমীর আগে বালুরঘাট বিশ্ববিদ্যালয়ে ৩টি সাবজেক্টের বদলে ৭টি সাবজেক্ট পড়ানোর অনুমোদন দেওয়া হবে। ৩৪৪ কোটি টাকা ব্যয়ে বালুরঘাটে তৈরি হবে মেডিক্যাল কলেজ। তৈরী হবে নতুন ফায়ার স্টেশন এবং নার্সিং হোম। ১০ অক্টোবরের মধ্যে বালুরঘাটের সব রাস্তা মেরামতির আশ্বাস মুখ্যমন্ত্রীর।
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- বিজেপি
- বালুরঘাট
- বিমান বন্দর
- মেডিক্যাল কলেজ হাসপাতাল


