Suvendu Adhikari | সোমেই রাজ্যে কার্যকর গুন্ডাদমন আইন! জঙ্গিপুরকে আলাদা জেলার মর্যাদা- বহরমপুরে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Friday, July 10 2026, 6:03 pm

Key Highlightsআগামী সোমবার থেকেই রাজ্যে কার্যকর হতে চলেছে গুন্ডাদমন আইন। মুর্শিদাবাদে বহরমপুরে দাঁড়িয়ে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যের সর্বোচ্চ পদে বসার পর প্রথমবার মুর্শিদাবাদ সফরে শুভেন্দু অধিকারী। বহরমপুরের রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করলেন তিনি। এদিন বৈঠকের পরে সাংবাদিকদের একাধিক বিষয় নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, বিধানসভায় পাশ হওয়া বিলে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। সোমবার থেকে রাজ্যে কার্যকর হচ্ছে গুন্ডাদমন আইন। জঙ্গিপুর জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘জঙ্গিপুরকে আলাদা করে জেলা করার প্রক্রিয়া শুরু হয়েছে। হাইকোর্টের এনওসি লাগে, ভারত সরকারের এনওসি লাগে, নির্বাচন কমিসনের এনওসি লাগে... অন্তত ৬-৮ মাস লাগবে। আমরা যা করব আইন মেনে করব।’


