CM Suvendu Adhikari on Nepal Disaster | নেপালে বিপর্যয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ভবানী ভবনে খোলা হলো কন্ট্রোল রুম!

Thursday, August 27 2026, 4:28 am
CM Suvendu Adhikari on Nepal Disaster | নেপালে বিপর্যয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ভবানী ভবনে খোলা হলো কন্ট্রোল রুম!
highlightKey Highlights

নেপালের হড়পা বান ও বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দিলেন পাশে থাকার বার্তা।


নেপালের হড়পা বানে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। হড়পা বানে নিখোঁজ শতাধিক ভারতীয় পর্যটক। বিপর্যয়ের খবর পেয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ফলে ঘটে যাওয়া এই বিপর্যয়কর মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, সেই সমস্ত শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। নেপালের মানুষের পাশে আমরা আছি।” তিনি আরও বলেন, “১০০-রও বেশি ভারতীয় পর্যটক তথা কৈলাস মানসরোবর যাত্রায় যাওয়া তীর্থযাত্রীদের নিখোঁজ হওয়ার খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। পশ্চিমবঙ্গ থেকে যারা নেপাল ভ্রমণে গিয়েছেন, সেই সকল তীর্থযাত্রী ও পর্যটকদের অথবা কর্মসূত্রে যাওয়া ব্যবসায়ী ও কর্মীরা যারা এই দুর্যোগের দিনে বিপদের সম্মুখীন হয়েছেন, সেই সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে।” ভবানী ভবনে পৃথক পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল= 03324793311 / 9147890181।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File