CM Suvendu Adhikari | অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পুনর্তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

Key Highlightsঅভয়ার সৎকারের সময় শ্মশানঘাটে কী হয়েছিল, তা বারাকপুরের সিপিকে খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি। অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ অনুষ্ঠানে পানিহাটিতে দাঁড়িয়ে একথা জানান মুখ্যমন্ত্রী।
অভয়া কাণ্ডের দুই বছর পূর্তিতে পানিহাটিতে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই অভয়ার সৎকারের সময় শ্মশানঘাটে কী হয়েছিল, তা বারাকপুরের সিপিকে খতিয়ে দেখার নির্দেশ শুভেন্দুর অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, “২ বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্য়ে জাগ্রত হলে বা স্মরণ করলে বিচলিত হই। আমাদের হৃদয় ব্যথাতুর হয়ে পড়ে। চোখ থেকে জল পড়তে শুরু করে। কোনও সভ্য সমাজে বর্বরোচিত ঘটনা ঘটতে পারে, একটা সুরক্ষিত জায়গায় সভ্য ভারতবর্ষে কেউ ভাবতে পারিনি। ৯ আগস্ট, ২০২৪ – তার পরের বছর ৯ আগস্ট, ২০২৫ রাখিপূর্ণিমায় অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল সেই সময় আমাদের ‘দিদি’, ডাক্তার বোনের মায়ের মাথায় পুলিশের লাঠি, এত বড় ফোলা আমি অবাক হয়ে গিয়েছিলাম। কী ভয়ংকর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। ভর্তি করাতে দেয়নি। হাসপাতালের এমার্জেন্সিতে ফেলে রেখেছিল। আমি ভুলি না। যা করণীয় কাজ করছি, আগামিদিনেও করব। এর শেষ আমাকে দেখতেই হবে।”
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- তদন্ত
- শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল


