Mamata Banerjee | রাজ্যে ‘কেন্দ্রীয় হস্তক্ষেপ’! কমিশনকে তিন পাতার চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা
Thursday, March 19 2026, 4:01 pm

Key Highlightsপ্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিন পাতার একটি চিঠি দিয়ে তিনি কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।
আসন্ন বিধানসভা নির্বাচনে সংবিধান এবং শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগে কমিশনকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিন পাতার একটি চিঠি পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করে এনিয়ে সমালোচনা করেছিলেন তিনি। তিনি অভিযোগ করেছেন, কোনও নির্দিষ্ট অভিযোগ বা মডেল কোড ভঙ্গের প্রমাণ ছাড়াই রাজ্যের একাধিক শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিককে হঠাৎ বদলি করা হয়েছে। এ বিষয়ে রাজ্যের সাথে কোনো আলোচনা করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- মমতা ব্যানার্জী
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- বিধানসভা নির্বাচন
- নির্বাচনের ফলাফল
- মুখ্যমন্ত্রী


