Nagpur | নাগপুরে পানীয় জল সংশোধনাগারে ক্লোরিন গ্যাস লিক! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪০ জন!
Monday, August 24 2026, 10:31 am

Key Highlightsরবিবার রাত একটা নাগাদ গোধনি এলাকার একটি জল পরিশোধন কেন্দ্র থেকে ক্লোরিন গ্যাস লিক হয়।
মহারাষ্ট্রের নাগপুরে পানীয় জল পরিশোধন কেন্দ্রে লিক ক্লোরিন গ্যাস! জানা গিয়েছে, রবিবার রাত একটা নাগাদ গোধনি এলাকার একটি জল পরিশোধন কেন্দ্র থেকে ক্লোরিন গ্যাস লিক হয়। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় হইচই শুরু হয়ে যায়। গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট, কাশি-সহ নানা সমস্যায় আক্রান্ত হন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় NDRF ও দমকল বাহিনী। ইতিমধ্যেই ক্লোরিনের কারণে অসুস্থ হয়ে পড়ায় প্রায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ICU-তে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে প্রশাসন সূত্রে দাবি। পুলিশ জানায়, গোধনির জল পরিশোধন কেন্দ্রে থাকা ৯০০ কেজির একটি ক্লোরিন সিলিন্ডার থেকে আচমকাই গ্যাস বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাস আশপাশের জনবসতি এলাকায় ছড়িয়ে পড়ে।


