Chingrighata Flyover | উড়ালপুল রং করেই বিপদ? চিংড়িহাটাতে পর পর আছাড় খাচ্ছে বাইক, কী বললেন অগ্নিমিত্রা?
Wednesday, October 14 2026, 2:39 pm

Key Highlightsভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, বৃষ্টির মধ্যে রং করা চিংড়িহাটা উড়ালপুলের উপরে পিছলে পড়ছেন একাধিক মোটরসাইকেল আরোহী৷
পুজো উপলক্ষ্যে গড়িয়াহাট এবং চিংড়িহাটা উড়ালপুলের রাস্তা রং দিয়ে সাজিয়েছে রাজ্য নগরোন্নয়ন দফতর। তার জেরেই বিপত্তি? বুধবার দুপুরে বৃষ্টির পর উড়ালপুলের রাস্তায় রংয়ের প্রলেপ নিয়ে বিতর্ক উস্কে দিলো একটি ভিডিও। ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে বৃষ্টিভেজা রাস্তায় আরোহীসহ একের পর এক আছড়ে পড়ছে একাধিক মোটরসাইকেল। অভিযোগ, রাস্তায় তৈলাক্ত রংয়ের প্রলেপ পড়ার কারণেই পিছলে যাচ্ছে গাড়ি। এরপরই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
- Related topics -
- শহর কলকাতা
- অগ্নিমিত্রা পাল
- ফ্লাইওভার
- উড়ালপুল বন্ধ
- এক্সিডেন্ট
- পথদুর্ঘটনা
- শুভেন্দু অধিকারী
- মন্ত্রী


